মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার তুমগ্রামদিলের ইউসুফ মিয়ার ছেলে সুলতান মিয়া (৪৫) এবং নারায়ণগঞ্জের মনোহরদির আব্দুর রশীদের ছেলে হাসান (৩৫)।
গজারিয়া থানার ওসি শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, টেকনাফ থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস থেকে ইয়াবাসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার হরা হয়।
এ ঘটনায় গজারিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০৭ ঘ.
bdnews24