২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে র‌্যাব সদস্য আটক

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 06:54 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। মিরপুর থানার এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃতের নাম আবুল বাশার। তিনি র‌্যাব-২ এর একজন উপপরিদর্শক (এসআই)। গৃহকর্মী মাফিয়াকে (১০) নির্যাতনের অভিযোগে শনিবার রাতে বাশারকে মিরপুর পাইকপাড়ার সরকারি স্টাফ কোয়ার্টার থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাশারের স্ত্রী পলাতক রয়েছে বলে এসআই মিজানুর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/১২৪৮ ঘ.