২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁর রাণীনগর উপজেলায় ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

নওগাঁ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রাণীনগর উপজেলায় ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সুবর্ণা আখতার হাসু (৮) উপজেলার নান্দাইবাড়ী গ্রামের হানিফ উদ্দিনের মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের ছাত্রী। রাণীনগর থানার ওসি শাহরিয়ার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রাণীনগর-আত্রাই সড়কের নান্দাইবাড়ি মোড়ে রাস্তা পার হচ্ছিল মেয়েটি। এ সময় একটি ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ভটভটি আটক করলেও চালক পালিয়ে গেছে, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/ডিডি/১৯২৫ ঘ.