যশোর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে শনিবার অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেয়ারা গ্রাম থেকে আটক হাফিজুর রহমান ওরফে কানা রুবেল জেলা শহরের অম্বিকা বসু লেনের আবদুর রহমানের ছেলে।
এ সময় তার কাছ থেকে একটি শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শামীম মুসা বলেন, গোপন সংবাদ পেয়ে ডিবির একটি দল এ অভিযান চালায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/ডিডি/১৮৫৪ ঘ.
bdnews24