ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার নবাবপুর রোডের একটি আসবাব (ফার্নিচার) দোকানে আগুন লেগেছে।
শনিবার বিকাল ৫টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিশ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনে বলে জানান নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭৫৬ ঘ.
bdnews24