২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরিনে অগ্নিকাণ্ডহতাহতদের তথ্য চেয়েছে তদন্ত কমিটি

আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে হতাহতদের সম্পর্কে তথ্য চেয়েছে এ ঘটনায় গঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 09:27 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে হতাহতদের সম্পর্কে তথ্য চেয়েছে এ ঘটনায় গঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এসএম আরিফুজ্জামান শনিবার জানান, তদন্ত কমিটির সদস্যরা আগামী সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত নিহত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এজন্য তারা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। তিনি বলেন, রাজউক এভিনিউ’র (দৈনিক বাংলা মোড়) শ্রম ভবনের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে এ ব্যাপারে তথ্য নেয়া হবে। হতাহতদের সম্পর্কে তথ্য দিতে উপযুক্ত প্রমাণসহ এ সময়ের মধ্যে সংশ্লিষ্টদের যোগাযোগ করতে বলা হয়েছে। সরাসরি যোগাযোগের পাশাপাশি এজন্য প্রমাণসহ ফোনেও তথ্য দেয়া যাবে। এজন্য ৯৫৫৫৫৩৭ (বিটিসিএল) এবং ০১৮১৯৫৫৮০৬৪, ০১৮১৯৫৫৮০৬৫ ও ০১৭২৭২১২১৬৯ (মোবাইল) নম্বরে যোগাযোগ করতে হবে। গত ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন নিহত হয়। এর মধ্যে ৫৩ জনকে সনাক্ত করা যায়নি। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছে বহু। তাদের অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ভয়াবহ এই অগ্নিকাণ্ড তদন্তে শ্রম মন্ত্রণালয়ের বাইরেও আরো চারটি কমিটি কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫২২ ঘ.