নীলফামারী, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সদর উপজেলার চাঁদেরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার সকালে এই অগ্নিকাণ্ড ঘটে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার পলাশ চন্দ্র মোদক সাংবাদিকদের জানান, সকাল ৬টার দিকে বাজারের মমতাজ হোসেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সার, কীটনাশক, সেলুন ও দর্জির দোকান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০৫ ঘ.
bdnews24