কক্সবাজার, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রেবশকালে ৫২ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার পৃথক অভিযানে কক্সবাজারে বিজিবি’র ১৭ ব্যাটালিয়নের সদস্যরা ২৭ রোহিঙ্গা এবং টেকনাফে ৪২ ব্যাটালিয়নের সদস্যরা ২৫ রোহিঙ্গাকে আটক করে।
বিজিবি’র ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ির ঘুনধুম, তমব্রু সীমান্ত ও মরিচ্যা চোকপোস্ট থেকে ২৭ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমার ফেরত পাঠানো হয়।
বিজিবি’র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, শুক্রবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৫ রোহিঙ্গাকে আটক করা হয়।
বিকাল ৫টার দিকে খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে তাদের মিয়ানমার ফেরত পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩১৮ ঘ.
bdnews24