২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা ও গোপালগঞ্জে অগ্নিকাণ্ড

পাবনা শহরের হোসিয়ারি পট্টিতে শুক্রবার আগুনে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

পাবনা/গোপালগঞ্জ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরের হোসিয়ারি পট্টিতে শুক্রবার আগুনে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃহস্পতিবার রাতে পুড়েছে শ্রমিকলীগ অফিসসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠান। পাবনা অগ্নি নির্বাপন দলের উপ-পরিচালক আজমাল হোসেন বলেন, সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে। অগ্নিনির্বাপন দলের সদস্যরা বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হোসিয়ারী ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করলেও কত হতে পারে প্রাথমিকভাবে তা নিরুপণ সম্ভব হয়নি বলে তিনি জানান। কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে রাধাগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে একটি চায়ের দোকানে আগুন ধরে। এরপর দুইটি সেলুন, একটি ডেকোরেটর, একটি হার্ডওয়্যার, একটি ভাঙ্গারীর দোকান এবং স্থানীয় শ্রমিকলীগ অফিস পুড়ে যায়। প্রাথমিকভাবে ২০ লাখ টাকার ক্ষয়িক্ষতি হতে পারে বলে ব্যবসায়ীরা আশংকা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫২৭ ঘ.