রাজবাড়ী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক মটরসাইকেল চালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের শীতলদহ গ্রামে একটি পুকুরে শরীফুলের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এলাকাবাসী জানায়, শরীফুলের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর গ্রামে। সে নবাবপুর-রামদিয়া সড়কে ভাড়ায় মোটরসাইকেল চালাত।
বালিয়াকান্দি থানার ওসি কামরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/২০০৫ ঘ.
bdnews24