২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

সিলেটের ওসমানীনগরে সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

সিলেট, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানীনগরে সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শসারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ৪০ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকাগামী সুরমা পরিহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শসারকান্দি এলাকায় ব্রিজের রেলিং ভেঙে ১০-১২ ফুট নিচের খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু জানান, দমকল বাহিনীর কর্মীরা খাদে পড়া বাস থেকে আহতদের উদ্ধার করেছে। তবে বাসের নিচে আর কোন যাত্রী রয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৫৩ ঘ.