২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

সম্প্রতি সারা দেশে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সম্প্রতি সারা দেশে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে এ কর্মসূচি দুই শতাধিক শিক্ষক অংশ নেন। এ সময় সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্তকারী মৌলবাদী শক্তি রামু ও উখিয়ায় বৌদ্ধবিহারে হামলা চালিয়েছে। পুলিশের ওপর হামলার নিন্দা জানান এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম আবদুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগরে অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক এমএম আবুবকর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মুন্সী মুঞ্জরুল ইসলাম, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৭১৮ ঘ.