২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার মামলায় জমির উদ্দিন সরকারের জামিন

অর্থ আত্মসাতের চার মামলায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 10:01 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাতের চার মামলায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী জামিন পেয়েছেন। বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক তা মঞ্জুর করেন। মামলাগুলোতে অভিযোগপত্র গ্রহণের জন্য আগামী ১০ জানুয়ারি তারিখ রাখেন বিচারক। গত ৭ নভেম্বরে চারটি মামলার অভিযোগপত্র অনুমোদন করা হয়। পরে তা দখিল করা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে। ২০১০ সালের ডিসেম্বরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দুদকের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপ-সহকারী পরিচালক এসএম খবীরউদ্দিন বাদি হয়ে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সংসদ সচিবালয়ের সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলাম ও সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনকে আসামি করে পাঁচটি মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। খোন্দকার দেলোয়ার হোসেন মারা যাওয়ায় তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। অপর তিন আসামির বিরুদ্ধে পাঁচটি মামলার মধ্যে চারটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/১৫৫৮ ঘ.