নোয়াখালী, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার শাহজিরহাট বাজারে এ দুর্ঘটনায় মৃত মামুন (২৪) ঘোষবাগ ইউনিয়নের মধ্য সোনাদিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জনিয়েছে, দুপুর ১২টার দিকে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত একটি বাঁশে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কবিরহাট থানার ওসি মাহবুবুল আলম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১২৪ ঘ.
bdnews24