২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ২২ দোকানে আগুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বাজারে আগুন লেগে ২২টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

নোয়াখালী, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বাজারে আগুন লেগে ২২টি দোকান পুড়ে গেছে। বুধবার ভোর রাতে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইচ বাজারে এ অগ্নিকা- ঘটে। পূর্ব চরবাটা ইউপির সাবেক সদস্য জামালউদ্দিন গাজী সাংবাদিকদের জানান, একটি মুদি দোকান থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন মুহূর্তেই আশপাশের মুদি, মনোহারী, ফার্মেসি, কাপড়, পেট্রোল, ফার্নিচারসহ ২২টি দোকানে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল উদ্দিন, দেলোয়ার হোসেন ও সাহাবউদ্দিন জানান, দমকল বাহিনী আসতে না পারায় স্থানীয় রোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু তাতে কোনো কাজ হয়নি, পুরো বাজারই পুড়ে গেছে। প্রায় দেড় ঘণ্টার এ আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। সুবর্ণচর উপজেলায় দমকল বাহিনীর কোনো স্টেশন নেই। জেলা শহর মাইজদী থেকে দমকল বাহিনীর গাড়ি আসতে কমপক্ষে একঘণ্টা সময় লাগে। ব্যবসায়ীরা সুবর্ণচরে দমকল বাহিনীর স্টেশন প্রতিষ্ঠার দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ মেহেদী হাসান জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি উদ্যোগে প্রাথমিকভাবে দুই মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯০৩ ঘ.