২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯৫,৩০৪ হাজি দেশে ফিরেছেন

হজ পালন শেষে এ পর্যন্ত ৯৫ হাজার ৩০৪ জন হাজি দেশে ফিরেছেন। আগামী শুক্রবারের মধ্যে বাকীদের দেশে ফেরার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ পালন শেষে এ পর্যন্ত ৯৫ হাজার ৩০৪ জন হাজি দেশে ফিরেছেন। আগামী শুক্রবারের মধ্যে বাকীদের দেশে ফেরার কথা রয়েছে। গত ১ নভেম্বর হাজীদের জন্য বিমানসহ তিনটি এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইট শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া সৌদি এয়ারলাইন্স ও ন্যাশনাল এয়ার সার্ভিসেস (নাস এয়ার) হাজীদের ফিরতি ফ্লাইট পরিচালনা করছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ডেস্কের তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত গত ২৭ দিনে ৯৫ হাজার ৩০৪ জন হাজি দেশে ফিরেছেন। আরো আট হাজার ২৮১ জন হাজি দেশে ফেরার জন্য মক্কায় অপেক্ষা করছেন। হজ পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এখনো মদিনায় রয়েছেন পাঁচ হাজার ৯০৫ জন হাজি। ফিরে আসাদের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হাজি রয়েছেন ৯২ হাজার ৩৭৩ জন। বাকি দুই হাজার ৯৩১ জন সরকারি ব্যবস্থাপনা হজে যান। ধর্ম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে হজ পালন শেষে ১৪ হাজার ৩৫৬ জন হাজি এখনো দেশে ফেরেননি। শুক্রবারের মধ্যে এসব হাজির দেশে ফেরার কথা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ নয় হাজার ৬৬০ জন হজ পালনের জন্য সৌদি আরব যান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যান মাত্র দুই হাজার ৯৮০ জন। বাকি সবাই গেছেন ৩৫৩টি বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ডেস্কের তথ্য অনুযায়ী, হজ করতে গিয়ে এ পর্যন্ত ১৭০ জন মারা গেছেন। এর মধ্যে ১৫০ জন পুরুষ এবং ২০ জন মহিলা হজযাত্রী। তাদের মধ্যে ১১৮ জন মক্কায়, ২৮ জন মদিনায়, ১৮ জন মিনায় এবং ছয় জন জেদ্দায় মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭১০ ঘ.