২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলবাস পুকুরে, শিশু নিহত

রংপুরের কাউনিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 05:54 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

রংপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের কাউনিয়া উপজেলায় একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক ছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার মীরবাগ-পীরগাছা সড়কে সিংগারকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মারুফ হোসেন মর্জিনা মোমোরিয়াল কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র। কাউনিয়া থানার ওসি সেলিম হোসেন জানান, একটি মাইক্রোবাসকে জায়গা দিতে গিয়ে শিক্ষার্থীদের বহন করা মিনিবাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা পারভীন জানান, একটি বাসে করে ১৮টি শিশু স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। এ ঘটনায় মারুফ নিহত হয়। ১৭টি শিশু ও বসচালককে উদ্ধার করা হয়েছে। “তাদের কারো কারো হাত-পা ভেঙে গেছে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।” আর কোনো শিশু নিখোঁজ নেই উল্লেখ করে তিনি জানান, তারপরও ফায়ার সার্ভিসের ডুবুরিরা পুকুরে অনুসন্ধান চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১১৫০ ঘ.