পাবনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সিভিল সার্জন অফিসে মঙ্গলবার দরপত্র দাখিলে বাধা দেয়া এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
তবে দরপত্র জমাদান প্রক্রিয়া এতে ব্যাহত হয়নি বলে পাবনার সিভিল সার্জন অফিস জানিয়েছে।
সিভিল সার্জন ডা. তাহসিন বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিভিল সার্জন অফিসের অধীনে জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৭৩টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জন্য ২০১৩ সালের (এমএসআর) ওষুধপত্র, গজ, ব্যান্ডেজ, সার্জিক্যাল যন্ত্রপাতিসহ বিভিন্ন সামগ্রী সরবরাহের জন্য সাতটি গ্র“পে দরপত্র আহবান করা হয়।
মঙ্গলবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। এতে ২৩৮টি সিডিউল বিক্রি এবং ১৬৩টি জমা পড়ে।
গাপালগঞ্জের জেডআই ইন্টারন্যাশনালের শরীফ মোশারোফ হোসেন নামের এক ঠিকাদার অভিযৈাগ করেন, সকালে দরপত্র দাখিল করতে এলে পাবনা পিসিসিএস বাজারের সামনে ১০/১২ জনের একদল সন্ত্রাসী তাকে দরপত্র জমাদানে বাধা দেয় এবং দুইটি দরপত্র ছিনিয়ে নেয়।
তিনি বিষয়টি সিভিল সার্জনকে অবহিত করেন বলেও জানান।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. তাহসিন বেগম দুইটি দরপত্র ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, অফিস চত্বরেরর বাইরে টেন্ডার ছিনতাই করা হয়েছে বলে গোপালগঞ্জের এক ব্যবসায়ী তার কাছে অভিযোগ করেছেন।
দরপত্রের বাক্সে পোড়া মবিল ও রং ঢেলে দেয়ার কথা জানেিয় তিনি বলেন, একটি অসাধু টেন্ডার প্রক্রিয়া বানচালের অপচেষ্টা করেছিল। কিন্তু তা ব্যর্থ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.
bdnews24