বরগুনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যায় দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরগুনার একটি আদালত।
মঙ্গলবার দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডিত আবদুল গফফার (৫০) বেতাগী উপজেলার ভোড়া গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর ভূবন চন্দ্র হাওলাদার বলেন, পারিবারিক কলহের জেরে ২০০৭ সালের ২০ জুন স্ত্রী মিনারা বেগমকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে গফফার।
এ ঘটনায় তাদের মেয়ে আকলিমা বেগম বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫২৮ ঘ.
bdnews24