২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাটকলে আগুন পুড়ল জেনারেটর

চট্টগ্রামের কালুরঘাটে আগুনে একটি পাটকলের জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 07:23 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কালুরঘাটে আগুনে একটি পাটকলের জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর কালুরঘাট এলাকায় নিজামুদ্দিন খালদের মালিকানাধীন চিটাগাং পাটকলের জেনারেটর কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩২০ ঘ.