২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফসলি জমিতে ইটভাটা করায় জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক ইটভাটার মালিককে ফসলি জমি ও পরিবেশ নষ্টের অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

গাজীপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক ইটভাটার মালিককে ফসলি জমি ও পরিবেশ নষ্টের অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার উপজেলায় মেদি আশোলাই এলাকার মেসার্স জাফর আলী ব্রিকস’র মালিক মো. মেছের আল-মামুনকে এ জরিমানা করা হয় বলে অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসন ‘বিধিবহির্ভূতভাবে’ ২০১৫ সাল পর্যন্ত এ ইটভাটার লাইসেন্স দেয়। এখানে সরিষা ও বোরো ফসল উৎপন্ন হয়। ইটভাটার মালিক সোমবার পরিবেশ অধিদপ্তরে হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস