২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ভর্তি প্রক্রিয়া শুরু ১০ ডিসেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষ ¯œাতকে ভর্তি প্রক্রিয়া আগামী ১০ ডিসেম্বর শুরু হবে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষ ¯œাতকে ভর্তি প্রক্রিয়া আগামী ১০ ডিসেম্বর শুরু হবে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সোমবার ভর্তি কমিটির সদস্য সচিব ড. সৈয়দ হাসানুজ্জামান শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ ও ১১ ডিসেম্বর ‘বি’ ও ‘বি১’ ইউনিট এবং ১২ ও ১৩ ডিসেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি চলবে।” এসব ইউনিটে বিভিন্ন কোটায় সুযোগ পাওয়া ভর্তিচছুদেরও একই দিনে ভর্তি করা হবে। তিনি আরো বলেন, ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরফর্দ, প্রশংসাপত্র এবং প্রয়োজনীয় টাকা (প্রায় পাঁচ হাজার) সঙ্গে আনতে হবে। কোটা থেকে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। এছাড়া প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরফর্দের দুইটি সত্যায়িত ফটোকপিও অবশ্যই সঙ্গে আনতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে (www.sust.edu/admission) এবং ০১৫৫৫৫৫৫০০১-৫ নম্বরে ফোন করে জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৪৭ ঘ.