২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ¯œাতক প্রথমবর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ¯œাতক প্রথমবর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৬৮০টি আসনের বিপরীতে ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.jnu.ac.bd পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে JNU লিখে একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আবার একটি স্পেস দিয়ে ইউনিটের নাম লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করেও ফল জানা যাবে বলে মৌখিক পরীক্ষার সময়সূচী পরে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৮১০ ঘ. ভর্তি পরীক্ষার ফল দেখতে ক্লিক করুন ভর্তি পরীক্ষার ফল দেখতে ক্লিক করুন