২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে; এতে উত্তীর্ণ হয়েছেন ৫৬ হাজার ৪৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে; এতে উত্তীর্ণ হয়েছেন ৫৬ হাজার ৪৬ জন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এর মধ্যে স্কুল পর্যায়ে ৩০ হাজার ৮৫০ জন এবং কলেজ পর্যায়ে ২৫ হাজার ১৯৬ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে উত্তীর্ণদের মধ্যে ২১ হাজার ১০৮ জন পুরুষ এবং ৯ হাজার ৭৪২ জন নারী। কলেজ পর্যায়ে উত্তীর্ণদের মধ্যে ১৬ হাজার ৬৭৭ পুরুষ এবং ৮ হাজার ৫১৯ জন নারী। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্কুল পর্যায়ে পাসের হার ১৯ দশমিক ৫০ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ২৮ দশমিক ৭ শতাংশ। গড় পাসের হার ২২ দশমিক ৬০ শতাংশ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেয়। এতে স্কুল পর্যায়ে ১ লাখ ৫৮ হাজার ২৪৭ জন ও কলেজ পর্যায়ে ৮৯ হাজার ৭৫৪ জন অংশ নেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক মোবাইল থেকে এসএমএস দিয়ে ফল জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮০০ ঘ.