নারায়ণগঞ্জ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২২) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার তারাবোর বরাবো এলাকায় বিলে এ লাশটি পাওয়া যায়।
রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার লোকজন পুলিশে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৪০ ঘ.
bdnews24