ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাকে ওই পদে বদলি করা হয়। তবে বিদ্যুৎ বিভাগের সচিব পদে নতুন করে কাউকে দায়িত্ব দেয়া হয়নি।
ইআরডি’র জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদকে স¤প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়।
ইকবাল মাহমুদ তিন বছরের লিয়েনে ওই পদে দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৫৯ ঘ.
bdnews24