২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে প্রশ্ন ফাঁস হয়নি: তদন্ত কমিটি

প্রাথমিক শিক্ষা সমাপনীর বাংলা পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের সত্যতা পায়নি এ সংক্রান্ত তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনীর বাংলা পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের সত্যতা পায়নি এ সংক্রান্ত তদন্ত কমিটি। কমিটির আহ্বায়ক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “প্রশ্ন ফাঁসের অভিযোগের কোনো সতত্যা পাওয়া যায়নি। তবে কোচিং সেন্টার থেকে করা বাংলা বিষয়ের মডেল টেস্টের প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের আংশিক মিল পাওয়া গেছে।” “মডেল টেস্টের প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের আংশিক মিল থাকা অস্বাভাবিক কিছু নয়।” গত ২২ নভেম্বর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে কয়েকটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এরপর বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে একাধিক সেট করা এবং প্রশ্ন ছাপানোর জন্য বিজি প্রেসে আলাদা একটি ইউনিট করতে তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/১৫৪৬ ঘ.