নয়া দিল্লি, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে কারখানায় আগুনে শতাধিক পোশাক শ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
রোববার এক শোকবার্তায় তিনি বলেন, ঢাকার অদূরে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি গভীর শোক জানাচ্ছি।
“এই মর্মান্তিক ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।”
শনিবার রাতে সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে সরকারি হিসাবে ১১০ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২৩১৬ ঘ.
bdnews24