২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানায় আবারো উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্র“টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন আবারো বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র“টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন আবারো বন্ধ হয়ে গেছে। রোববার বিকাল ৪টায় কারখানার ইউরিয়া প্লান্টে হাইড্রোলাইডার পাম্পের লিকেজের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গত দেড় মাসে এ নিয়ে ছয়বার কারখানায় উৎপাদন বন্ধ হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক (প্রসাশন) আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ত্র“টি মেরামতের কাজ শুরু হয়েছে। কারখানা চালু করতে ২/৩ দিন সময় লাগবে। চলতি অর্থ বছরে কারখানার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার মেট্রিক টন। বর্তমানে এখানে প্রায় ৪৮ হাজার মেট্রিক টন টন ইউরিয়া সার মজুদ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫১ ঘ.