২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ধানকাটা নিয়ে সংঘর্ষে আহত ২২

সিলেটের জৈন্তাপুরে আমন ধান কাটা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

সিলেট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুরে আমন ধান কাটা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে। রোববার দুপুরে ক্ষেতের মালিকানা নিয়ে শ্রীখেলবড়খলা ও ডেমা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। জৈন্তাপুর থানার ওসি আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, দুপুরে শ্রীখেলবড়খলা গ্রামের লোকজন ডেমা গ্রামে একটি বিরোধপূর্ণ জমিতে আমন ধান কাটতে যায়। ডেমা গ্রামের লোকজন বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ মসয় তারা দেশি অস্ত্রশস্ত্র ব্যবহার করে। পরে পুলিশ গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। আহত আব্দুল লতিফ, শফিক আহমদ, নুরুল হক, তাজ উদ্দিন, আতরজান বেগম, মোশাহিদ আলী, নজরুল ইসলাম,শিব্বির আহমদ, আব্দুল হান্নান, জুবায়ের আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯০০ ঘ.