২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বস্তাভর্তি গুলি উদ্ধার

ময়মনসিংহ শহর থেকে রোববার এক বস্তা গুলি ও গুলির খোশা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ময়মনসিংহ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ শহর থেকে রোববার এক বস্তা গুলি ও গুলির খোশা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম বলেন, শহরের কলেজ রোড এলাকায় রেল লাইনের পাশে বস্তাভর্তি গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তিনি বলেন, উদ্ধার করা গুলি চাইনিজ রাইফেলসহ বিভিন্ন শটগানে ব্যবহার উপযোগী। তবে এগুলো অনেক পুরোনো। বস্তায় প্রায় তিন হাজার গুলি ও প্রায় ৪ শত গুলির খোসা রয়েছে। পুলিশের ধারণা, কেউ এগুলো রেলযোগে নেয়ার পথে কোন কারণে ট্রেন থেকে ফেলে থাকতে পারে। এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অনুসন্ধান অব্যাহত আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩৫ ঘ.