২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধ মূর্তিসহ মাদ্রাসা ছাত্র আটক

যশোরের অভয়নগরে একটি বুদ্ধ মূর্তিসহ এক মাদ্রাসা ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

যশোর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের অভয়নগরে একটি বুদ্ধ মূর্তিসহ এক মাদ্রাসা ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে আটক ইসমাইল হোসেন (২৬) চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার ছাত্র। এ সময় হজরত আলী (৩০) নামে তার সহযোগী পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। অভয়নগর থানার অফিসার ওসি কাজী আব্দুস ছালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসমাইল হোসেন ও হজরত আলী এক ফুট উচ্চতার একটি ব্রোঞ্জের তৈরি বুদ্ধমূতি বিক্রি করতে সকালে গাজীপুর গ্রামে যায়। কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে তারা ভয় পেয়ে পালাতে থাকে। পরে জনতা তাদের পিছু ধাওয়া করে এবং একজনকে ধরে ফেলে। ইসমাইলের ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করে অভয়নগর থানা পুলিশে দেয়া হয়েছে। ইসমাইল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। পালিয়ে যাওয়া হজরত আলী যশোরের মনিরামপুরের নজিম উদ্দিনের ছেলে। ওসি আব্দুস ছালেক আরো বলেন, মুর্তিটি রামুর বৌদ্ধবিহারে আগুন লাগার পরে খোয়া যাওয়া মূর্তি কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। এছাড়া ইসমাইল কোনো জঙ্গি তৎপরতায় জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.