সিলেট, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শহরতলীর খাদিমপাড়ায় ঘরে মুরগি ঢোকা নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে বহরকলোনিতে এ সংঘর্ষে নিহত মামুন (২২) স্থানীয় চকগ্রামের আবদুল খালিক বেড়াই মিয়ার ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেফ এর কর্মচারী।
শাহপরাণ থানার এসআই শাহীন বলেন, মুরগি ঘরে ঢোকা নিয়ে দুই প্রতিবেশী আয়েশা ও তাসলিমার মধ্যে কথাকাটির এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে তাসলিমার পক্ষের লোকজনের লাঠির আঘাতে আয়েতার আত্মীয় মামুন গুরুতর আহত হন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24