২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় অপহৃত শিশু উদ্ধার গাজীপুরে

নারায়ণগঞ্জ সদরে অপহৃত এক শিশুকে আটঘণ্টা পর গাজীপুরের কাশিপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরে অপহৃত এক শিশুকে আটঘণ্টা পর গাজীপুরের কাশিপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এছাড়া মনির হোসেন নামে একজন পলাতক রয়েছে। শুক্রবার দুপুরে সুমাইয়া আক্তার তৃষ্ণাকে (৫) অপহরণ করে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়। সুমাইয়া নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার পাগলা তালতলার মুদি দোকানি তাজুল ইসলামের মেয়ে। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, তালতলার বাড়ির সামনে মেলা দেখানোর কথা প্রতিবেশী নির্মাণ শ্রমিক আবদুর রশিদ সুমাইয়াকে নিয়ে যায়। পরে সুমাইয়ার বাবার মোবাইল ফোনে যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পুলিশ কর্মকর্তা আরো বলেন, সুমাইয়াকে গাজীপুরের কাশিমপুর নিয়ে আব্দুর রশিদ তার দূর সম্পর্কের এক বোনের বাড়িতে রাখে। পরে এলাকার লোকজন বিষয়টি পুলিশকে জানায়। গ্রেপ্তাররা হলেন আবদুর রশিদ, তার দুই সহযোগী আলমগীর হোসেন ও মোশাররফ। এ ব্যাপারে মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪০ ঘ.