২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দু’দলের সংঘর্ষে আহত ৩০

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

নরসিংদী, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের পীরপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। আহতদের নরসিংদী সদর হাসপাতাল, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রায়পুরা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহীর সমর্থক ছিদ্দিক মিয়া সকালে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান ফাইজুর রহমানের সমর্থক আমির হোসেনের বীজতলা মই দিয়ে নষ্ট করে দেয়। এ ঘটনার জেরে দু’পক্ষ দেশি অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ২০/২৫টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয় বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৩৬ ঘ.