চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছে ভয়েস অব বাংলাদেশ নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি মোড়ে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।
সমাবেশ বক্তারা ফিলিস্তিনের নারী শিশুসহ সাধারণ নাগরিকের ওপর ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান। পাশাপাশি গণহত্যা বন্ধেরও দাবি জানান তারা।
গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি এবং পশ্চিমা বিশ্বের নীরবতার কঠোর সমালোচনা করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ভয়েস অব বাংলাদেশের আহ্বায়ক হেলাল এম রহমানের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) যুগ্ম মহাসচিব মুস্তফা নঈম, ইউএসটিসির শিক্ষক মুহাম্মদ মকসুদ, মনজুর মোর্শেদ রাহাত, নুর হোসেন হিমেল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৯৫০ ঘ.
bdnews24