২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত যাওয়ার সময় আটক ৭

অবৈধভাবে ভারত যাওয়ার সময় যশোরের বেনাপোল সীমান্তে নারীসহ সাতজনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

বেনাপোল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারত যাওয়ার সময় যশোরের বেনাপোল সীমান্তে নারীসহ সাতজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকালে বেনাপোলের পুটখালী সীমান্তে তাদের আটক করা হয়। এরা হলেন- বিচিত্রা ঘোষ (৩০), গোলক ঘোষ (৩৫), শ্রীদিপ ঘোষ (২২), মিঠু (২৫), মোসারেফ হোসেন (৪০), আজিজুল হক (৩৫) ও পারভেজ (২৫) । এদের বাড়ি ময়মনসিংহ ও ফরিদপুর জেলায়। ২৬ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার ফয়েজ আহম্মদ জানান, কয়েকজন নারী-পুরুষকে ভারতে পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক সাতজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯২৬ ঘ.