ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একই স্থানে উপজেলা ছাত্রলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সভা ডাকায় ১৪৪ জারি করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত আখাউড়া বাজার মডেল স্ট্যান্ড ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূইয়া জানান, দুুুপুর ২টায় বাজার মডেল স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও উপজেলা ছাত্রলীগ পাল্টাপাল্টি সভা ডাকে।
এর কারণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সংঘাত এড়াতে ওই এলাকায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪০১ ঘ.
bdnews24