মাদারীপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর জামায়াত ইসলামীর সেক্রেটারিসহ ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তারা নাশকতা সৃষ্টি করতে পারে এ অভিযোগ তাদের আটক করা হয় বলে শিবচর থানার ওসি মাসুদ খান জানান।
তিনি জানান, মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিবচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শিবচর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি বেলায়েত হোসেন, মাদবরচরের বেইলি বাজার মসজিদের ইমাম দুদু মিয়া ও শিবিরকর্মী আল আমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫৫ ঘ.
bdnews24