খাগড়াছড়ি, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নারকেল বাগান এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ধানক্ষেতে তার লাশ দেখে এলাকাবাসী খবর দিলে থেকে পুলিশ এসে তা উদ্ধার করে।
নিহত সুমন্ত চাকমার (২৮) বাড়ি উপজেলার নাড়াইছড়ি এলাকায়।
পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-দপ্তর ও প্রচার সম্পাদক সজিব চাকমা সুমন্তকে তাদের কর্মী দাবি করে বলেন, জেএসএস সংস্কারপন্থিরা এ হত্যাকা- ঘটিয়েছে।
দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশের পাশে পিস্তলের একটি তাজা গুলি পাওয়া গেছে।
তিনি বলেন, উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে নারকেল বাগান এলাকায় গুলির শব্দ শুনে বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
“এলাকাবাসী ৩ রাউন্ড গুলির শব্দ শুনেছে বলে জানায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২৪৩ ঘ.
bdnews24