২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পা পিছলে সমুদ্রে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 07:02 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পা পিছলে সমুদ্রে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ইকবাল হোসেন (২৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লাল মিয়ার ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল জাফর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে বিদেশি একটি জাহাজ থেকে দেশীয় লাইটারেজ এমভি মা মনিতে জিনিসপত্র নামানোর সময় পা পিছলে সমুদ্রের পানিতে পড়ে যায় ইকবাল। উদ্ধারের পর গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/১৩০০ ঘ.