২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়েরবাগে পুড়ল তুলার গুদাম

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগে একটি তুলার গুদাম আগুনে পুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানার রায়েরবাগে একটি তুলার গুদাম আগুনে পুড়েছে। ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টা ২০ মিনিটে রায়েরবাগের পুনম সিনেমা হলের পাশে হৃদয় এণ্টার প্রাইজের একটি তুলার গুদামে আগুন লাগে। অগ্নি নির্বাপক বাহিনীর ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে গুদামের প্রায় বিশ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে সুলতানা জানান। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, আগুনে আমেনা বেগম (৪২) নামে এক নারী শ্রমিক আহত হয়েছে। গত ১৮ নভেম্বর রাজধানীর হাজারীবাগের বউবাজার বস্তিতে আগুন লেগে ১১জনের মৃত্যু হয়। পুড়ে যায় পাঁচ শতাধিক ঘর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/১৩৩৫ ঘ.