২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেয়ার মামলায় নড়াইলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 06:00 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

নড়াইল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেয়ার মামলায় নড়াইলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নড়াইল সদর থানার এএসআই মো. রেজাউল ইসলাম জানান, বুধবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- লোহাগড়া উপজেলা জামায়াতের আমির আলী আহমদ মোল্লা (৪৫), মফিজুর রহমান ফকির (৪৫), কায়উম উদ্দিন মোল্লা (৪২), আব্দুর সবুর খান (৪৭), নুরুজ্জামান দিশারী (৩৭), আজিজুর রহমান (৩৫), খয়বার মোল্লা (৫৫), মহিবুল্লাহ (৩০), শহিদুল ইসলাম শেখ (৪৭), খয়বর মণ্ডল (৫৫), মাওলানা ইউসুফ আলী (৪৮)। গত ৫ নভেম্বর বিকেলে পুরাতন বাস টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় জেলা জামায়াতের আমির, সেক্রেটারিসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো দুশ’ জনকে আসামি করে মামলা হয়। এ মামলাতেই বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে এএসআই রেজাউল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫৫ ঘ.