কুমিল্লা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সব সদস্য বুধবার একযোগে পদত্যাগ করেছেন।
দুপুর তারা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তৌহিদুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।
এরা হলেন প্রক্টর মো. আহসানউল্লাহ, সহকারী প্রক্টর মো. রসিদুল ইসলাম শেখ, তোফায়েল হোসেন মজুমদার ও মো. আইনুল হক।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তৌহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, বিষয়টি উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন খানকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৮ ঘ.
bdnews24