২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দিনাজপুর শহর থেকে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

দিনাজপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর শহর থেকে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ৭নং উপশহরের বিএডিসি কার্যালয়ের কাছে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাইমুন (৬) শহরের উত্তর বালুবাড়ীর মেজবাহ রাশেদুল বাদশার ছেলে। কেতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটজমকে জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে বাড়ির সামনে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে খেলতে যায় সাইমুন। এরপর আর বাড়ি ফিরেনি সে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে সাইমুনের বস্তাবন্দি লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ব্যাপারে সাইমুনের বাবা মেজবাহ রাশেদুল বাদশা বাদী হয়ে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকম/প্রতিনিধি/এমডি/১৬০০ ঘ.