২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গাড়ির চাপায় নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের বস্তল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৪০) ডেমরা থানার রাজাখালী গ্রামের আবুল হাসেমের ছেলে। কাঁচপুর হাইওয়ের থানার ওসি সোহেল আহম্মেদ জানান, দুপুরে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের বস্তল এলাকায় অজ্ঞাত একটি গাড়ি রফিকুলের সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭২৪ ঘ.