কুমিল্লা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী হারুনুর রশিদ।
তিনি কাপপিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮২৫ ভোট ।
অপরদিকে বিজিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাস্টার মো. রুহুল আমিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪,৩২৪ ভোট।
এদিকে নির্বাচন চলাকালে জাল ভোট দেওয়ার সময় ১০ যুবককে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০৪ ঘ.
bdnews24