বাগেরহাট, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীর বিনা অনুমতিকে দ্বিতীয় বিয়ে ও নির্যাতনের অভিযোগে এক পুলিশ সদস্যকে দুই বছরের কারাদ- দিয়েছে আদালত।
রোববার দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মুন্সী আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সেইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদারে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।
দ-িত বাংলাদেশ পুলিশের সপ্তম আর্মড ব্যাটেলিয়নের নায়েক চিন্ময় কান্তি সাহা (৪০) গোপালগঞ্জের বালাডাঙ্গা গ্রামের অন্নদা প্রসাদ সিংহের ছেলে।
দ্বিতীয় বিয়ে ও নির্যাতন বিষয়ে চিন্ময়ের স্ত্রী মিতালী রাণী সিংহের লিখিত অভিযোগের ভিত্তিতে ২০০৭ সালে পুলিশ বিভাগ থেকে চিন্ময়কে সাময়িক বরখাস্ত করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালে স্ত্রী মিতালীর বিনা অনুমতিতে আরেকটি বিয়ে করেন চিন্ময়।
এ ঘটনায় একই বছর ৭ অগাস্ট বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চিন্ময় ও তার বাবা-মার বিরুদ্ধে মামলা করেন মিতালী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮০৬ ঘ.
bdnews24