২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে ৫টি দোকান পুড়ে গেছে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বাজারে পাঁচটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বাজারে পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাতে সনমান্দি ইউনিয়নের আলমদী চকবাজারে এই অগ্নিকাণ্ড হয় বলে পুলিশ জানিয়েছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ বলেন, রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন ধরে। এতে ফার্নিচার, ইলেক্ট্রনিক্স, গ্যারেজ, সেলুনসহ পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯২১ ঘ.