২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ জেলার প্রধান কারারক্ষী বরখাস্ত

নওগাঁ জেলা কারাগার থেকে হাজতি পালানোর ঘটনায় প্রধান কারারক্ষী শাহাদত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

নওগাঁ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ জেলা কারাগার থেকে হাজতি পালানোর ঘটনায় প্রধান কারারক্ষী শাহাদত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া হাবিলদার আব্দুর রহমান, কারারক্ষী গফুর মন্ডল ও ইকবাল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট আনোয়ারুজ্জামান। বৃহস্পতিবার এ কারাগার থেকে পালানোর ২২ ঘণ্টা পর আবার আটক হন প্রবীর বর্মন (২২)। শনিবার আদালতে হাজির করলে তাকে আবার জেলা কারাগারে পাঠানো হয়। কারা সুপারিনটেনডেন্ট আনোয়ারুজ্জামান বলেন, কারাগার থেকে পালানোর অভিযোগে প্রবীর বমর্নের বিরুদ্ধে তিনি নিজে বাদী হয়ে নওগাঁ সদর থানায় বৃহস্পতিবার রাতে একটি মামলা করেছেন। কারাগারের পায়খানার পাইপ ভেঙ্গে দেয়ালে ঠেস দিয়ে সীমানা প্রাচীরে উঠে এবং বাইরে আবার পাইপটি দিয়ে প্রবীর পালিয়ে যান। শুক্রবার বিকালে বদলগাছী উপজেলার বৈকুন্ঠপুর হাট থেকে তাকে আবার আটক করা হয়। প্রবীর বর্মন নওগাঁ সদরের বাঘাই গ্রামের ব্রজেন্দ্রনাথ বর্মনের ছেলে। একটি মাদক মামলায় বুধবার (১৪ নভেম্বর) তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০৮ ঘ.